এবার সুচরিতা-অপু বিশ্বাস হাতাহাতি
৫ মার্চ কাজী হায়াৎ ও অপু বিশ্বাসের মধ্যে সংঘাতের রেশ না কাটতেই আবারো আলোচনায় এসেছেন অপু বিশ্বাস। এবার খ্যাতিমান সিনিয়র অভিনেত্রী সুচরিতার সঙ্গে হাতাহাতি করলেন তিনি। ১৭ মার্চ টাঙ্গাইলে মহড়া জমিদার বাড়িতে এফ আই মানিক পরিচালিত যদি বউ সাজো গো মুভির শুটিংয়ের মেকআপ রুমে একটি আয়নাকে কেন্দ্র করে অপু বিশ্বাস ও সুচরিতার মধ্যে কথা কাটাকাটি হয়। প্রত্যক্ষদর্শীরা যায়যায়দিনকে জানান, অপু বেশ কিছু সময় হাতে আয়না নিয়ে বারবার নিজেকে দেখছিলেন। এদিকে সুচরিতার শট শুরু হয়ে যাচ্ছিল। তিনি শটের ফাকে নিজেকে একটু গুছিয়ে নেয়ার জন্য মেকআপ রুমে আসেন। তখনো দেখেন অপু বিশ্বাসের হাতে আয়না। তিনি আয়নাটি অপুর কাছে চান। অপু চোখ গরম করে সুচরিতাকে বলেন, আমার সাজতে হবে না, আপনি শিল্পী আমি শিল্পী না?
সুচরিতা হতবাক হয়ে যান। তার তাড়াহুড়া থাকার কারণে আয়নাটি তিনি টেনে নেন। আর তখনি শুরু হয় অপুর বেপরোয়া বেয়াদবি তাণ্ডব। দুজনের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির একপর্যায়ে সুচরিতা জুতা খুলে অপু বিশ্বাসকে পেটান। সেটের সবাই বিষয়টি জানতে পেরে মেকআপ রুমে ছুটে আসেন। এ নিয়ে সবাই আপস মীমাংসায় আসেন। অপু বিশ্বাস সুচরিতার পায়ে ধরে ক্ষমা চান।
বিষয়টি নিয়ে পরিচালক এফ আই মানিকের সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন, অপু আসলেই একটা বেয়াদব মেয়ে। শিল্পী সঙ্কটের কারণে ওকে নিয়ে কাজ করছি। শিক্ষিত ও ভদ্র মেয়ে পেলে ওকে নেবো না।
এ সম্পর্কে সুচরিতার সঙ্গে কথা বললে তিনি কথা কাটাকাটির বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, একজন সিনিয়র আর্টিস্টের সঙ্গে এমন আচরণ সত্যিই আমাকে ব্যথিত করেছে। আমার দীর্ঘ অভিনয় জীবনে এমন ঘটনা ঘটেনি। আমার মনে হয় মেয়েটা অ্যাবনর্মাল।
অপু বিশ্বাসের এমন বেপরোয়া আচরণে ক্ষুব্ধ পুরো ইন্ডাস্ট্রি। তার এ আচরণ শেষ হবে কবে এটাই এখন দেখার বিষয়। এ ব্যাপারে অপু বিশ্বাসের সঙ্গে কথা বললে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন, একটি মহল আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য স্ক্যান্ডাল ছড়াচ্ছে।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Opu Biswas, Sucharita
Evergreen Bangla Video 

Post Your Comments