এবার পূর্ণিমার সঙ্গে নীরব

Purnima and Nirabবাংলালিংকের বিজ্ঞাপনে মডেল হয়েই যেন আকাশে উড়ছেন মডেল অভিনেতা নীরব। একের পর এক নাটকে অভিনয় করে চলেছেন তিনি। ইতিমধ্যে তার অভিনয় দক্ষতাও দর্শক নজর কেড়েছে। তবে সময়ের আলোচিত এ মডেল প্রথমবারের মতো অভিনয় করছেন রুপালি পর্দার নায়িকা পূর্ণিমার বিপরীতে। তারিন, জয়া, তিন্নি, রিচির পর এবার পূর্ণিমার বিপরীতেও দেখা যাবে তাকে। মিজানুর রহমান লাবুর পরিচালনায় এক ঘণ্টার এ নাটকটির নাম রাখা হয়েছে একজন রইসুদ্দিনের আত্মকাহিনী। পূর্ণিমা ছাড়াও এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুদ ও মহিউদ্দিন বাহার। নাটকটির শুটিং শেষ হয়েছে মার্চের ১ তারিখে। শুটিং শেষে এখন নাটকটির এডিটিংয়ের কাজ চলছে। নাটকটির কাহিনীতে দেখা যাবে অফিসে পূর্ণিমা নতুন জয়েন করেছেন। পূর্ণিমাকে দেখে অফিসের সবাই খুব আগ্রহী হয়ে ওঠে। এর মধ্যে ব্যাচেলর হাসান মাসুদও অফিসের নতুন কলিগের প্রেমে পড়ে যান। এ নিয়ে অফিসের সবার মধ্যে শুরু হয় অন্তর্কলহ। এরই মধ্যে অফিসে এসে হাজির হয় নীরব। নীরবকে দেখে অফিসের সবাই খুব কৌতূহলী হয়ে ওঠে। কারণ এই নীরবের সঙ্গে পূর্ণিমা অফিসে আড্ডা দিচ্ছেন আবার বাইরে রিকশা করে ঘুরতেও বেরুচ্ছেন। এভাবেই এগিয়ে চলে নাটকটির কাহিনী। নাটকটি সম্পর্কে মডেল অভিনেতা নীরব বলেন, নাটকের কাহিনী বেশ ভালো। আর পূর্ণিমার সঙ্গে কাজ করতেও ভালো লেগেছে।

এ নাটকটি ছাড়াও নীরব নাটকের শুটিংয়ের জন্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছেন। মোহন খানের রচনা ও পরিচালনায় শেষ সমুদ্র নাটকের শুটিং করছেন সেখানে। নতুন এ নাটকটি প্রযোজনা করছেন অর্কি প্রডাকশন হাউসের সিইও শাহীন কবীর সুমন।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: ,

Related Bangla Video Posts:

One Response to “এবার পূর্ণিমার সঙ্গে নীরব”

» Post Your Comments...
shaheen

not good you fock and movie laki

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • BANGLAVIDEO (3)
  • purnima bangla video (1)
Free Membership. Join Now!

Bangla Blog