এবার তানিয়ার পরিচালনায় এসআই টুটুল

হাজার শ্রোতার মন মাতিয়ে এস আই টুটুল এবার সবার চোখ জুড়াতে আসছেন দূরের মানুষ কান্দে নাটকে। স্ত্রী তানিয়া আহমেদের পরিচালনায় প্রথমবারের মতো অভিনয় করেন এস আই টুটুল। আকিদুল ইসলাম রচিত এ নাটকে পরিচালক তানিয়া আহমেদ নিজেও অভিনয় করেছেন। আরো অভিনয় করেছেন মীর সাব্বির, মুনা, জাকি প্রমুখ।

গত মার্চে অস্ট্রেলিয়ার সিডনি শহরে এ নাটকের শুটিং শেষ হয়েছে। খুব শিগগির যে কোনো চ্যানেলে দেখা যাবে। নিয়মিত অভিনয় করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, সে রকম কোনো সিদ্ধান্ত এখনো নিইনি। তানিয়ার পরিচালনায় আমার প্রথম অভিনয়। তার মানে এই নয়, আমি পেশাদার অভিনয় শিল্পী হয়ে যাবো।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags:

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

Bangla Blog