এক যুগ পর আবারো একসঙ্গে হুমায়ুন ফরীদি ও এ টি এম শামসুজ্জামান
প্রায় এক যুগ পর আবারো একই সঙ্গে অভিনয় করছেন দেশের শক্তিমান দুই অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও হুমায়ুন ফরীদি। আর দীর্ঘদিন পর আবারো তাদের একই ফ্রেমে বন্দি করার কাজটি করেছেন পরিচালক শহীদুল ইসলাম খোকন। তার পরিচালিত নতুন মুভি চেহারার জন্যই এ দুজনকে কাস্টিং করেছেন তিনি। আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে থেকে মুভিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে ১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত শহীদুল ইসলামের আলোচিত মুভি ভণ্ডতে সর্বশেষ এ দুই অভিনেতাকে একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছে। ভণ্ডর সিকোয়েল হিসেবে এবার চেহারা মুভিটি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। এ সম্পর্কে পরিচালক শহীদুল ইসলাম খোকন বলেন, ১৯৯৭ সালে ভণ্ড মুভিটি রিলিজের পর মুভিটি বেশ প্রশংসিত হয়েছিল এবং বেশ ব্যবসা সফলও হয়েছিল মুভিটি। সেই সফলতার ধারাবাহিকতায়ই আবারো তাদের নিয়ে কাজ করতে যাচ্ছি। এ মুভিটিতে হুমায়ুন ফরীদি একজন গ্রাম্য টাউট এবং এ টি এম শামসুজ্জামানকে গরু চোরের ভূমিকায় দেখা যাবে। মুভিটির নায়ক-নায়িকার চরিত্রে অভিনয় করবেন শাকিব খান, অপু বিশ্বাস ও সিমলা।
Bangla Video Tags: ATM Shamsuzzaman, Humayun Faridi, Shahidul Islam Khokon, হুমায়ুন ফরিদী
Evergreen Bangla Video 
Post Your Comments