এক গানেই খরচ চার লাখ?

বিষয়টি অবিশ্বাস্যই বটে। বিশেষ করে দেশীয় চলচ্চিত্রের ক্ষেত্রে। বর্তমান সময়ে দেশের চলচ্চিত্র শিল্পের যে অবস্থা তাতে একটি ছবির শুটিং বাবদ ১৫-২০ লাখের বেশি খরচ হয় না। সেখানে মাত্র একটি গানেই ৪ লাখ টাকা খরচ করে চলচ্চিত্রে নতুন করে হইচই ফেলে দিয়েছেন চলচ্চিত্র প্রয়োজক মোশারফ হোসেন। তার প্রযোজনা সংস্থা মর্ডান ফিল্ম ইন্টারন্যাশনাল থেকে বেশ কিছুদিন আগে শুটিং শুর” হয় ‘ঘরের লক্ষ্মী’ ছবির। কিছুদিন আগে ছবির প্রায় শুটিং সম্পন্ন হলেও বাকি থাকে একটি গান।

আর এই একটি গানেই ৪ লাখ টাকা খরচ করেছেন বলে দাবি করছেন ছবির প্রযোজক। এন্ড্রু কিশোর ও কনক চাঁপার দ্বৈত কণ্ঠের এই গানে পারফর্ম করেছেন চিত্র নায়িকা শাবনূর ও চিত্রনায়ক ফেরদৌস। সঙ্গে ছিলেন অনেক সহশিল্পী। এই গানের মাধ্যমেই শুটিং পর্ব শেষ হলো আজাদী হাসানাত ফিরোজ পরিচালিত ‘ঘরের লক্ষ্মী্’ ছবির। তবে গানটিতে ৪ লাখ টাকা খরচ হওয়ার খবরে চলচ্চিত্র মহলে এক ধরনের কানাঘুষা চলছে। কেউ কেউ বলছেন- কী এমন রয়েছে গানে, যাতে এতো টাকা খরচ হবে। তবে ছবির প্রযোজক বলেন, ছবিতে সাদামাটা মনে হলেও পর্দায় দেখলেই আসল বিষয়টি ধরা পড়বে। গানটিতে যেমন অনেক মনোরম লোকেশন ও অসংখ্য শিল্পী ব্যবহৃত হয়েছে, তেমনি অনেক বড়ো বড়ো সেট ও ইন্সট্রুমেন্ট ব্যবহার করা হয়েছে।

সূত্রঃ ভোরের কাগজ।

Bangla Video Tags: , , , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • শাবনুর (2)
  • bangla movie (1)
Free Membership. Join Now!

Bangla Blog