একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ঘটক এবং আমরা’ বিনোদন রিপোর্ট

Bangla Video

একুশে টেলিভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ঘটক এবং আমরা। সুবর্ণ সাইফুলের রচনা ও দেবাশীষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তানিয়া আহমেদ, তিশা, দীপান্বিতা হালদার, নরেশ ভূঁইয়া, মাসুম আজিজ, আ খ ম হাসান, প্রাণ রায়, স্বাধীন খসরু, শামীম, শশী প্রমুখ। নাটকটির নাম ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু।

নাটকের কাহিনী গড়ে উঠেছে গ্রামীণ প্রেক্ষাপটে। এতে একটি গ্রামের একজন ঘটক এবং সেই এলাকার কিছু মানুষের বিয়েঘটিত বিষয় উঠে এসেছে বিভিন্ন মজার মজার ঘটনার মধ্য দিয়ে।

নাটকটির শুরুতেই দেখা যাবে, ঘটক মতি মিয়া একই গ্রামের পাত্র বকুলকে নিয়ে অনেক দূরের একটি গ্রামে পাত্রী দেখতে যায়। কিন্তু ফারজানা নামে সেই পাত্রী অন্য একটি ছেলেকে ভালোবাসে। তাই পাত্রীর সঙ্গে ফন্দি এঁটে তার ছোট বোন পাত্রকে মরিচের শরবত খাইয়ে দেয়। সেই মরিচের ঝালে পাত্র বকুল পুকুরে লাফিয়ে পড়ে। এ পরিস্থিতিতে ঘটক মতি মিয়া তার বিপদ বুঝতে পেরে পালিয়ে যায়। এভাবেই শুরু হয় ঘটক এবং আমরা নাটকের কাহিনী।

এছাড়া এ নাটকে বিভিন্ন পরিবারের বিভিন্ন পাত্র-পাত্রীর বিয়ের জটিলতা উঠে এসেছে গ্রামের ঘটককে কেন্দ্র করেই। ২২ জুন থেকে একুশে টেলিভশনে ২৬ পর্বের এ ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। নাটকটি প্রচার হবে প্রতি রবি ও সোমবার রাত ৯টা ৩০ মিনিটে।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: , , , , , , , , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • bangla (1)
  • banglavideo (1)
  • bangla.video (1)
Free Membership. Join Now!