একুশে টেলিভিশনে অপি করিমের উপস্থাপনায় আয়নাঘর

অভিনেত্রী অপি করিম আবারো উপস্থাপনায় আসছেন। শামীম শাহেদের প্রযোজনায় আয়নাঘর নামের ভিন্নধর্মী এ টক শো’টি নির্মিত হলো একুশে টেলিভিশনের জন্য। বিভিন অঙ্গনের সেলিব্রেটিদের নিয়ে নির্মাণাধীন এ টক শোটির ভিন্নতা হচ্ছে, এতে প্রতি পর্বে কোনো না কোনো ক্ষেত্রে সংশ্লিষ্ট দুজন তারকা অতিথি হিসেবে থাকবেন। আর অনুষ্ঠানের এক পর্যায়ে সেই দুই অতিথির বিভিন্ন বিষয় নিয়ে বিশ্লেষণ করবেন আরেকজন অতিথি, যে তাদের দুজনের তৃতীয় পক্ষ হিসেবে কাজ করবেন।

শামীম শাহেদের প্রযোজনা ও অপি করিমের উপস্থাপনায় স্যাটেলাইট টিভি চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হওয়া আমার আমি’র সঙ্গে এ অনুষ্ঠানটির পার্থক্য সম্পর্কে প্রযোজক শামীম শাহেদ বলেন, অনুষ্ঠানটির উপস্থাপক ও প্রযোজক এক হলেও এর চিন্তাটা একটু আলাদা করার চেষ্টা রয়েছে। কারণ এ অনুষ্ঠানটিতে তৃতীয় পক্ষ তার তৃতীয় চোখের দৃষ্টিতে তারকাদের ভেতরকার অজানা কথা বের করে আনবেন। উল্লেখ্য, আয়নাঘরের প্রথম পর্ব প্রচারিত হবে আগামীকাল রাত ৮টা ১৫ মিনিটে। এতে বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইয়ুব বাচ্চু, আজম খান, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর ও হায়দার হোসেন।

Bangla Video Tags: , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • bangla (1)
Free Membership. Join Now!

Bangla Blog