ইয়ুভরাজ মুভিতে মিঠুন চক্রবর্তী

Mithun Chakrabartyএ বছরের অন্যতম একটি সেরা আকর্ষণ হতে যাচ্ছে প্রখ্যাত ডিরেক্টর সুভাষ ঘাইয়ের মুভি ইয়ুভরাজ। সালমান খান, অনিল কাপুর, জায়েদ খান, ক্যাটরিনা কাইফ ও বোমান ইরানির কাস্টিংয়ে মুভিটি নিয়ে আকর্ষণ এরই মধ্যে ভালোভাবেই দর্শকদের মধ্যে গড়ে উঠছে। সেই আকর্ষণে আরো রঙ মেশাতে এবার মুভিতে যোগ দিচ্ছেন ইনডিয়ার অন্যতম সম্মানিত অভিনেতা মিঠুন চক্রবর্তী, যিনি গত বছরের গুরু (২০০৭) মুভিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন এবং এ বছরেও তাকে দেখা গেছে মাই নেম ইজ অ্যান্থনি গনজালভেজ মুভিতে। মুভির একটি বিশেষ চরিত্রে অভিনয় করবেন মিঠুন চক্রবর্তী। সুভাষ ঘাই বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন, হা, ইয়ুভরাজ মুভিতে একটি স্পেশাল অ্যাপিয়ারেন্সে থাকছেন মিঠুন। মুভির কাহিনীর বিচারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্র। আমরা এরই মধ্যে তার সঙ্গে কিছু শটও নিয়েছি। এর মধ্যে মুভির নাম নিয়েও বিপত্তি দেখা গিয়েছে। কয়েকজন মুভির নাম ম্যায় ইয়ুভরাজ বলে উল্লেখ করছেন। তাই বিষয়টি নিয়ে আসল খবর জানা গেল আসল লোকের কাছ থেকেই। সুভাষ ঘাই বলেছেন, মুভির টাইটেল ইয়ুভরাজ-ই, ম্যায় ইয়ুভরাজ নয়। মুভির ৫০ পারসেন্ট শুটিং এখনো বাকি রয়েছে। মুভিটি রিলিজ পাওয়ার কথা রয়েছে আগামী ২৪ অক্টোবর, যেদিন একই সঙ্গে মুক্তা আর্টসের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • mithun chakrabarty (3)
  • bangla video (2)
  • mithun (1)
  • মিঠুন চক্রবর্তী (1)
  • মিঠুন (1)
Free Membership. Join Now!