ইলিয়াস কাঞ্চন পরিচালিত প্রথম মুভি বাবা আমার বাবা

প্রথমবারের মতো মুভি পরিচালনা করলেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। মুভিটির নাম রাখা হয়েছে বাবা আমার বাবা। মুভিটির কাহিনী লিখেছেন আবু সাইদ খান আর সংলাপ লিখেছেন ওয়াকিল আহমেদ।

এ মুভিটির মাধ্যমেই প্রথমবারের মতো পরিচালক ইলিয়াস কাঞ্চনের আবির্ভাব ঘটতে যাচ্ছে। একসময়ের জনপ্রিয় এ নায়ক প্রথমবারের মতো মুভি পরিচালনার কাজ শুরু করেন গতবছরের মাঝামাঝি সময় থেকে। মুভিটির শুটিং সহ সব কাজই এখন পুরোপুরি শেষ। ইতিমধ্যে মুভিটি সেন্সর ছাড়পত্রও পেয়েছে। এ মাসের মধ্যেই মুভিটি রিলিজ পাবে। প্রথমবারের মতো মুভি পরিচালনা সম্পর্কে ইলিয়াস কাঞ্চন বলেন, সাধারণ একটি গল্প। তবে গল্পে বেশ নাটকীয়তা রয়েছে। আগে যেমন মুভি দেখতে যেতো ভালো একটি বিনোদন পাওয়ার জন্য। আমার বিশ্বাস পারিবারিক গল্পের এ মুভিটি দেখতে অবশ্যই দর্শক হলে আসবে। আর আমার মুভি পরিচালনার প্রধান কারণ হলো বর্তমানে ভালো মুভির দিন ফিরে এসেছে। এখন দর্শকরাই ভালো মুভি দেখতে চাইছে। দর্শকদের চাওয়া কিছুটা হলেও পূরন করার জন্যই আমার মুভি পরিচালনায় আসা।

মুভিতে মোট ৬টি গান রয়েছে। এতে কণ্ঠ দিয়েছেন, কুমার শানু, এন্ড্রু কিশোর এসআই টুটুল, সাবিনা ইয়াসমিন। মুভির অভিনয় শিল্পীরা হলেন- মৌসুমী, ফেরদৌস, ইলিয়াস কাঞ্চন, দীঘি, ওমর সানী, কাবিলাসহ আরো অনেকে। সন্ধানী কথাচিত্রের ব্যানারে খুব শিগগিরই পর্দায় দেখা যাবে মুভি- বাবা আমার বাবা।

সূত্রঃ যায়যায়দিন।

Bangla Video Tags: , , , , , , , , , , , , ,

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

  • bangla (1)
Free Membership. Join Now!

Bangla Blog