আসছে মুভি এ চোখে শুধু তুমি
সায়মন তারেক পরিচালিত এ চোখে তুমি মুভিটি আগামী ২২ ফেব্রুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। রাজ ফিল্ম ইন্টারন্যাশনালের পরিবেশনায় মুভিটি প্রযোজনা করেছেন ইলিয়াস জাবেদ রাজ। মুভির কাহিনী করেছেন প্রযোজক নিজেই। শুধু তাই নয়, এ মুভিতে তিনি হিরো হিসেবে আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছেন। রাজের বিপরীতে অভিনয় করছেন শাহনুর। মুভির কাহিনী বিন্যাস ও সংলাপ করেছেন ছটকু আহমেদ। সঙ্গীত পরিচালনা করেছেন যৌথভাবে কবির বকুল ও পঙ্কজ। এ মুভির মাধ্যমে কবির বকুল প্রথমবারের মতো মুভিতে সঙ্গীত পরিচালনা করলেন। মুভির ছয়টি গানে প্লেব্যাক করেছেন আসিফ, মনির খান, পলাশ, প্রতীক হাসান, আলম আরা মিনু, মুনি ও মিমি। মুভির অভিনয় শিল্পীরা হলেন ফেরদৌস, শাবনূর, রাজ, শাহনুর, শামস, সুরভী, আলীরাজ, খালেদা আক্তার কল্পনা, আন্না, মোতালেব, শুভ্রা আলম, জ্যাকি আলমগীর, ইলিয়াস কোবরা প্রমুখ। মুভিটি রোমান্টিক ও সামাজিক কাহিনী নিয়ে নির্মিত হয়েছে।
Bangla Video Tags: Shabnur, শাবনুর
Evergreen Bangla Video 
Post Your Comments