আবারো ক্যামেরার সামনে দাড়ালেন দীপা

Posted on: Wednesday, February 6th, 2008
Comments: 1 | 65 views

Dipaপ্রায় আট-নয় মাস মিডিয়া থেকে দূরে থাকার পর আবারো ক্যামেরার সামনে দাড়ালেন অভিনেত্রী দীপা খন্দকার। সাজ্জাদুর রহমান নির্দেশিত একটি টেলিফিল্মের শুটিংয়ে গত সপ্তাহে দীর্ঘ দিন পর আবারো অভিনয়ে ফিরলেন তিনি। টেলিফিল্মটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। উল্লেখ্য, মা হওয়ার কারণে দীর্ঘ দিন মিডিয়ায় অনুপস্থিত ছিলেন এ অভিনেত্রী। বর্তমানে তার একমাত্র ছেলের বয়স দেড় মাস। দীর্ঘ দিন মিডিয়ার বাইরে থাকার পর আবারো অভিনয়ে ফেরার অনুভূতি জানতে চাইলে দীপা খন্দকার বলেন, খুবই ভালো লাগছে। এখন থেকে আবারো নিয়মিত কাজ করবো ঠিক। তবে আগের মতো অতো বেশি অভিনয় করবো না। বেছে বেছে ভালো কাজ করবো। তবে সন্তানের কারণেই মিডিয়ায় কম কাজ করবো।

উল্লেখ্য, দীপা খন্দকার দীর্ঘ দিন কোনো নাটক বা টেলিফিল্মে কাজ না করলেও তার আগের অভিনীত নাটকগুলোই এখন বিভিন্ন চ্যানেলে প্রচার হচ্ছে।

সূত্রঃ যায়যায়দিন।

One Response to “আবারো ক্যামেরার সামনে দাড়ালেন দীপা”

  1. SRD Says:

    I haven’t heard dipa had a son.”congratulation” dipa and wellcome back.

Leave a Reply

Bangla Video : Incoming search terms

  • bangladeshi dipa khandakar video (1)