আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নাটক হাড়কিপ্টে

মহিলা সমিতি মিলনায়তনে আজ সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে স্বাগতম থিয়েটারের প্রযোজনা হাড়কিপ্টে। আনিসুল হকের আবার তোরা কিপ্টে হ উপন্যাস অবলম্বনে নাটকটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন প্রীতম মেহবুব পিকু।

শিল্পপতি আনোয়ার চৌধুরী স্ত্রীর মৃত্যুর পর প্রসারিত খরচের হাতটাকে গুটিয়ে ফেলতে শুরু করেন। এক পর্যায়ে কৃপণতার শ্রেষ্ঠ আসনে নিজেকে অধিষ্ঠিত করেন। হঠাৎ একদিন পত্রিকায় খবর বের হয়, ৫ মে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এমন খবরে বদলে যান হাড়কিপ্টে বুড়ো আনোয়ার চৌধুরী। দুই হাতে খরচ করতে থাকেন। কিন্তু যথা সময়ে পৃথিবী ধ্বংস না হলে পুরনো স্বভাবে ফিরে যান তিনি। এভাবেই নাটকের ঘটনা এগিয়ে যায়।

নাটকটিতে অভিনয় করেছেন নিপু, বাবু, মহসিন, লাবণ্য, পপি, সুমী, মেহেদী হাসান, এমদাদ প্রমুখ। নাটকের আলোক নিয়ন্ত্রণ ও সঙ্গীত পরিকল্পনা করেছেন প্রীতম মেহবুব।

সূত্রঃ যায়যায়দিন।

No tag for this post.

Related Bangla Video Posts:

One Response to “আনিসুল হকের উপন্যাস অবলম্বনে নাটক হাড়কিপ্টে”

» Post Your Comments...
sentu

jfgcdc

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

Bangla Blog