আজ শেষ হচ্ছে আমার ভাষার চলচ্চিত্র ২০০৮
আমার ভাষার চলচ্চিত্র ২০০৮ শীর্ষক এ চলচ্চিত্র উৎসব শেষ হচ্ছে আজ। উৎসবে মোট ২৮টি চলচ্চিত্র প্রদর্শিত হলো। উৎসবের রেডিও পার্টনার হিসেবে রয়েছে রেডিও ফুর্তি।
একুশের চেতনাকে কেন্দ্র করে ঢাকা ইউনিভার্সিটি চলচ্চিত্র সংসদ আয়োজিত আমার ভাষার চলচ্চিত্র ২০০৮ শীর্ষক চলচ্চিত্র উৎসবের সময় বাড়লো এক দিন। গতকাল উৎসবের সমাপ্তি হওয়ার কথা থাকলেও দর্শকদের বিপুল সাড়া পাওয়ায় তাদের অনুরোধে আমার ভাষার চলচ্চিত্র ২০০৮ শীর্ষক শিরোনামে আজ সকাল ১০টায় তৌকীর আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ (বাংলাদেশ), দুপুর ১টায় ঋতুপর্ণ ঘোষ পরিচালিত তিতলি (ইনডিয়া), বিকাল ৪টায় এনামুল করিম নির্ঝর পরিচালিত আহা (বাংলাদেশ) এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আবু সাইয়ীদ পরিচালিত বাশি (বাংলাদেশ) এই মুভি প্রদর্শিত হবে।
গতকাল টিএসসি মিলনায়তনে ব্যাপক দর্শক সমাগমে প্রদর্শিত হয় সকাল ১০টায় নারায়ণ ঘোষ মিতা পরিচালিত লাঠিয়াল (বাংলাদেশ), দুপুর ১টায় তরুণ মজুমদার পরিচালিত শ্রীমান পৃথ্বিরাজ (ইনডিয়া), বিকাল ৪টায় শেখর রায় পরিচালিত মহুল বনীর সেরেঞ্চ (ইনডিয়া) এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জহির রায়হানের টাকা-আনা পাই (বাংলাদেশ)।
সূত্রঃ যায়যায়দিন।
Bangla Video Tags: Rituparno Ghosh, জহির রায়হান, তরুণ মজুমদার, তৌকীর আহমেদ, নারায়ণ ঘোষ মিতা
Evergreen Bangla Video 
Post Your Comments