আগামীকাল মুক্তি পাচ্ছে মুভি ভাইয়া নাম্বার ওয়ান ও প্রেমের বাধা

Posted on: Thursday, January 17th, 2008
Comments: 0 | 45 views

ইকবাল হোসেন হারুন পরিচালিক ভাইয়া নাম্বার ওয়ান মুভিটি আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ইলিয়াস কোবরা ফিল্মস পরিবেশিত মুভিটি প্রযোজনা করেছেন এ সময়ের ব্যস্ততম খল অভিনেতা ইলিয়াস কোবরা। তার প্রযোজনায় এটি প্রথম মুভি। মুভিটি সম্পর্কে তিনি বলেন, আমার দীর্ঘ দিনের ইচ্ছা ছিল একটি ভালো মুভি নির্মাণ করা। আমার মনের লালিত বাসনা বাস্তবে রূপান্তরিত হয়েছে ভাইয়া নাম্বার ওয়ান মুভিটি নির্মাণের মাধ্যমে। মুভিটি ব্যতিক্রমধর্মী কাহিনী নিয়ে নির্মাণ করেছি। মুভিটিতে শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে যা দর্শকের কাছে ভালো লাগবে। মুভিটিতে পাচটি শ্রুতিমধুর গান রয়েছে যা দর্শকের কাছে প্রশংসিত হবে বলে আমি মনে করি। মুভির লোকেশন, শিল্পী, কলাকুশলী সব মিলিয়ে এটি একটি সুস্থ ধারার মুভি। আমি আশাবাদী মুভিটি দেখে দর্শক আবার হলমুখী হবে বলে মনে করি। মুভির চিত্রগ্রহণ করেছেন মোজাফফর হোসেন। সম্পাদনা করেছেন রাকিবুজ্জামান সুজন। সঙ্গীত পরিচালনা করেছেন আলী আকরাম শুভ।

প্রেমের বাধা
জাফর আল মামুন পরিচালিত প্রেমের বাধা মুভিটিও আগামীকাল মুক্তি পাচ্ছে। সোনামণি চলচ্চিত্র পরিবেশিত মুভিটি প্রযোজনা করেছেন নিয়াজ আহমেদ, মুভির চিত্রগ্রহণ করেছেন এসএম আজাহার। সম্পাদনা করেছেন একরামুল হক। সঙ্গীত পরিচালনা করেছেন আবিদ রনী। মুভির অভিনয় শিল্পীরা হলেন আলেক, পলি, শাকিবা, প্রিন্স, বিপ্লব, সূচি, হারুন কিসিঞ্জার, চিতা, কাবিলা ও ইলিয়াস কোবরা। মুভির কাহিনী ও সংলাপ করেছেন গাজী জাহাঙ্গীর।

মুভির গল্পে দেখা যাবে, আলেক-পলি স্বামী-স্ত্রী। পলি স্বামী আলেকের অজান্তে প্রিন্সকে ভালোবাসে। শাকিবা অসুস্থ, ডাক্তার আলেকের কেয়ারে থাকে। মনের অজান্তে শাকিবা আলেককে ভালোবাসে।

সূত্রঃ যায়যায়দিন।

Leave a Reply

Bangla Video : Incoming search terms

  • popi+bangla (1)