আগামীকাল মুক্তি পাচ্ছে মুভি অবুঝ শিশু
বাংলা মুভির সুপারস্টার হিরো মান্নার অকাল মৃত্যুর পর অবুঝ শিশু আগামীকাল সিনেমা হলে মুক্তি পাচ্ছে। মুভিটি পরিচালনা করেছেন শফিকুল ইসলাম ভৈরবী। আইটেম ওয়ান মুভিজ-এর ব্যানারে মুভিটি প্রযোজিত ও পরিবেশিত হয়েছে। মুভির কাহিনী আবদুল আওয়ালের। মুভিটি সম্পর্কে শফিকুল ইসলাম ভৈরবী বলেন, ‘ডিরেকশনে প্রথম মুভি অবুঝ শিশু মান্নাকে দিয়ে নির্মাণের সৌভাগ্য আমার হয়েছিল। মান্নার অকাল মৃত্যুতে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে অন্ধকার নেমে এসেছে। আমার মনে হয় তার অকাল মৃত্যু হবে জেনেই তিনি এ মুভিতে অসাধারণ অভিনয় করে গেছেন। আমি দোয়া করি তার আত্মা যেন শান্তিতে থাকে।’
মুভিটির চিত্রগ্রহণ করেছেন মোজাফফর হোসেন। সম্পাদনা করেছেন তৌহিদ হোসেন চৌধুরী। সঙ্গীত পরিচালনা করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। মুভির অভিনয় শিল্পীরা হলেন- মান্না, মৌসুমী, রেসী, আবদুল্লাহ সাকী, কাজী হায়াৎ, শিউলি, সিরাজ হায়দার, আন্না, নবাগত পিটু, রজনী, শিশুশিল্পী দীঘি প্রমুখ।
Bangla Video Tags: Ahmed Imtiaz Bulbul, Kazi Hayat, Mousumi, আহমেদ ইমতিয়াজ বুলবুল, কাজী হায়াৎ, মান্না, মৌসুমী
Evergreen Bangla Video 
Post Your Comments