অভিনয়শিল্পী পাইলট

Posted on: Friday, February 1st, 2008
Comments: 1 | 128 views

নাটকে অভিনয় করতে যাচ্ছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলট। তাঁর সহশিল্পী হিসেবে অভিনয় করবেন অপি করিম। সাপ্তাহিক ২০০০-এর ‘ভালোবাসার গল্প লেখা’ প্রতিযোগিতার সেরা গল্প থেকে তৈরি হয়েছে এ নাটকের কাহিনী। নাটকের নাম চোর।

ক্রিকেট থকে হঠাৎ অভিনয়ে? ‘আমার পরিচিত কয়েকজনের অনুরোধ ফেলতে পারলাম না। তাই রাজি হয়ে গেলাম। এখন কিন্তু আমার ক্যাম্প চলছে। তাই অভিনয় নিয়ে তেমন মাথা ঘামাচ্ছি না। তবে একটা কথা বলে রাখি, ক্রিকেটই আমার প্রথম ও শেষ পছন্দ।’ বললেন পাইলট।

গল্পটির নাট্যরূপ দিয়েছেন শামীম শাহেদ। নাটকটি তিনিই পরিচালনা করতে যাচ্ছেন।

নাটকের নাম চোর কেন? শামীম শাহেদ জানান, গল্পে পাইলট অপিকে প্রচণ্ড ভালোবাসে। প্রতিদিন যাওয়া আসার পথে অপিকে সে বিরক্ত করে। একদিন পাইলট অপির বাসায় যায়। এ সময় অপি চোর বলে চিৎকার শুরু করে। পাইলট দৌড়ে পাশের পুকুরে ঝাঁপ দেয়। এরপর লোকজনের বেদম পিটুনিতে সে গুরুতর আহত হয়।

পাইলটের সঙ্গে অভিনয় প্রসঙ্গে অপি করিম বলেন, ‘পাইলট আমার এবং আমার বোনের প্রিয় ক্রিকেটার। পছন্দের ক্রিকেটারের সঙ্গে কাজ করতে যাচ্ছি, তাই একটু অন্য রকম ভালো লাগা কাজ করছে। আশা করছি, পাইলট খুব ভালো করবে।

উৎসঃ প্রথম আলো।

One Response to “অভিনয়শিল্পী পাইলট”

  1. SRD Says:

    Pailot baia! I can’t beleive it, you are going to do acting,I think acting is not easy,so be carefull,by the way wish you the best of luck!
    your fan
    srd

Leave a Reply

Bangla Video : Incoming search terms

  • Easy bangla.com (1)
  • the best natok in bangla (1)
  • ganer Bangla.com (1)