অপর্ণা সেনের নতুন ছবি

গ্রামের এক স্কুলশিক্ষিকার সঙ্গে জাপানি ভদ্রলোকের পত্র মারফত প্রেম। এবং সামনাসামনি একবারও দেখাদেখি ছাড়াই বিয়ে। এ রকম এক ব্যতিক্রমী প্রেম কাহিনী নিয়েই আসছে অপর্ণা সেনের আগামী ছবি জাপানিজ ওয়াইফ।

অপর্ণা সেন জানিয়েছেন, শিগগিরই প্রেক্ষাগৃহে আসবে জাপানিজ ওয়াইফ। দরকারি সব জোগাড়যন্ত্র প্রায় শেষের পথে। লন্ডনভিত্তিক লেখক কুনাল বসুর একটি ছোটগল্প অবলম্বনে তৈরি হয়েছে জাপানিজ ওয়াইফ। ‘ওই গল্পটার মধ্যে একটা অদ্ভুত সারল্য আছে। এই সারল্যই আমাকে মুগ্ধ করেছিল।’ বলেছেন অপর্ণা সেন।

Bangla Video Tags:

Related Bangla Video Posts:

Post Your Comments

All comments are subject to editorial review and decision.

Bangla Video : Incoming search terms

    Free Membership. Join Now!